Logo

আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

ছবি : সংগৃহীত

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার ও শুষ্ক থাকবে। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বাতাস উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকার বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ।

গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এমন অবস্থা অব্যাহত থাকতে পারে।

তবে শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর