Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় পলিয়ার ওয়াহিদের নতুন দুটি কাব্যগ্রন্থ

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯

অ
বইমেলায় পলিয়ার ওয়াহিদের নতুন দুটি কাব্যগ্রন্থ

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে পলিয়ার ওয়াহিদের দুটি কাব্যগ্রন্থ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা ‘গুলি ও গাদ্দার’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য ২৩০ টাকা। অন্যটি ফ্যাসিবাদবিরোধী কবিতার বই ‘মুণ্ডুকাটা হরিণের বনে’। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য ২৩০ টাকা। 

বই দুটি পাওয়া যাবে বইমেলার ঘাসফুলের ১৮০-১৮১ নম্বর স্টলে। 

বই দুটি সম্পর্কে কবি জানান, ‘গুলি ও গাদ্দার’ মূলত জুলাই বিপ্লবের সময় লেখা কবিতা। সরকারি বাহিনী দ্বারা বিধ্বস্ত ভয়ার্ত মানুষ, রক্তাক্ত জনপদ ও  নারকীয় সব হত্যাযজ্ঞের টুকরো টুকরো ক্ষত। সময়ের অন্তর্দহন, প্রতিবাদ ও প্রতিরোধের কবিতা ‘গুলি ও গাদ্দার’।  

পলিয়ার ওয়াহিদ জানান, ‘মুন্ডুকাটা হরিণের বনে’ খুনি হাসিনার অবৈধ সরকারের সময়ে গুম-খুনের বিরুদ্ধে লেখা কবিতা। যেই সময় কথা বলা ছিল বিপজ্জনক সেই অবরুদ্ধ সময় লেখা কবিতার বই। অসময়ের দলিল।

এমজে

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন