রাবির সমকাল নাট্যচক্রের নতুন কমিটি, নেতৃত্বে রিন্টু-সোলাইমান
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ২২:০৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় সমকাল নাট্যচক্রের ২০২৪-২৫ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রিন্টু তনচংগ্যা এবং সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোলাইমান গাজী।
শনিবার (৩০নভেম্বর) রাকসু ভবনে নাট্যচক্রের নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহসভাপতি পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফেরদৌস হাসান রতন, সহসাধারণ সম্পাদক দর্শন বিভাগের শিউলি দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের মো. এলেন আশরাফী থিম্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিতত্ত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগের মো. মাহমুদুল ইসলাম।
এছাড়াও অর্থ সম্পাদক দর্শন বিভাগের এস এম আশরাফ উল আলম, দপ্তর সম্পাদক আইন বিভাগের অন্তরা হালদার, শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক ব্যাংকিং ও বীমা বিভাগের অপূর্ব কৃষ্ণ দে।
কামরুজ্জামান ফাহাদ/এমএইচএস

