Logo

ক্যাম্পাস

গ্রীন ভয়েস ইবি শাখার নতুন কমিটি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:২২

অ
গ্রীন ভয়েস ইবি শাখার নতুন কমিটি

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমনকে সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিলন রানা মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির প্রধান সমন্বয়ক মো. আলমগীর হোসেন। এর আগে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করে স্বাক্ষর প্রদান করেন।

২৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি হাফসা মেহেদিন শ্রাবণী, নাহিদ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তনিমা খাতুন সহ-সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইনসানুল ইমাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম , শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সালমান খান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার হাফসা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুবংকর রায়, সাংস্কৃতিক সম্পাদক মহিমা খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রাইসুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইসমাইল আহমদ তালহা।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, এখলাস উদ্দীন সজল, তাসনুভা তাবাচ্ছুম ঐশি, মোছা. ফাতেমা, ফয়সাল মোল্লা ও মোছা. রিয়া খাতুন।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুল কবীর।

মাসুম শাহরিয়ার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন