ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকলে কঠোর আন্দোলন
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:২৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রম যুক্ত থাকলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি নেওয়ার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের মানববন্ধনে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চলনায় বক্তব্য দেন, সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান, সাদিয়া মাহমুদ মিমসহ সংগঠনটির অন্যান্য নেতারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ফলে বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। সেশনজটের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ভর্তি জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে।’
সভাপতি মাহমুদুল হাসান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে স্বতন্ত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
মাসুস শাহরিয়ার/এমজে

