ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১ জানুয়াবি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) স্মৃতিবিজড়িত ভিত্তিপ্রস্তরে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, মো. আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দীনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।
মাসুম/এমবি

