গবিতে ‘আমার দেশ পাঠকমেলা’ কমিটি : সভাপতি সিয়াম, সম্পাদক রোজা
গবি প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২১:৪৫
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘আমার দেশ পাঠকমেলা’র শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তাইয়্যেবা ফেরদৌসী রোজা।
সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় দপ্তরের অনুমোদনে গণ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. সাইদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আরিফা আক্তার সোমা ও ফারাহ তাসনিম সাবাকে। সাংগঠনিক সম্পাদক রুবাইয় ইসলাম চয়ন, দপ্তর সম্পাদক সাইদ মো. নাজমুল হুদা রাহাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন শিহাব এবং অর্থ সম্পাদক হয়েছেন হাসান মো. কামরুজ্জামান আলী।
এ ছাড়া নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাদিয়া ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আশিক মিয়া এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জাকিয়া আক্তার নূপুর, মো. মুতাসিম বিল্লাহ সিয়াম শেখ, উম্মে সাবিয়া ওয়ালি, ফারদিন আরিয়ান শিহাব, মো. শাকিব জুলকারনাইন, মো. হামিদুল ইসলাম শাহেদ ও মো. তানভীর আহমেদ।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আলী আজম খান, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ক্লিনিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাবরিনা ফেরদৌস, আইন বিভাগের প্রভাষক কাওছার আহমেদ এবং ফার্মেসি বিভাগের প্রভাষক লুৎফুল হক স্মরণ।
এএস/

