Logo

ক্যাম্পাস

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সাধারণ সম্পাদক রাজিব রায়হান

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২৩:৩৪

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সাধারণ সম্পাদক রাজিব রায়হান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান মনোনীত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। পরে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে রাসেল মাহমুদ (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রিজন (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ পদে সৈকত ইসলাম (এশিয়া পোস্ট) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে আতাউর রহমান (নয়া দিগন্ত)। 

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন রাকিব হোসেন প্রান্ত (জাগো নিউজ), ফারুক হোসাইন (ডেইলি সান) ও মেহেদি হাসান (দৈনিক শিক্ষা)।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী  ও পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন। 

এএস/
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর