ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ার্কশপ অন ফান্ডামেন্টালস অব রিসার্চ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনে ৪৩৫ নম্বর কক্ষে দুপুর ১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বপ্নবিতান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ইবি পরিসর’র উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ। বিশেষ অতিথি ছিলেন, সমাজকর্মী ও জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের লেকচারার সাব্বির আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।
প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ বলেন, ‘এটি একটি দারুণ উদ্যোগ। আসলে যে যত ভাবতে পারবে, সে তত ভালো রিসার্চ করতে পারবে।’
প্রধান আলোচক ড. মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো পড়াশোনা বিষয়ক কিছু দুর্বলতা রয়েছে। যেমন— অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে এখনো হাতে লিখে জমা দেই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে।’
মাসুম শাহরিয়ার/এমজে

