Logo

ক্যাম্পাস

ইবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ মিছিল

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭

অ
ইবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রেম বঞ্চিত শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালের ‘প্রেম বঞ্চিত’ সংঘের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

এ সময় তারা ‘কেউ পাবে কেউ পাবে না তা হবে না, তা হবে না’, ‘অ্যাকশন এ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি সাব্বির সায়েম বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভন্ডামি চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে। একের অধিক আমরা মেনে নেব না।

মাসুম শাহরিয়ার/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন