Logo

রাজধানী

পল্লবীতে আগুন

বাবা-মায়ের পর এবার মারা গেল ছেলে

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৬

অ
বাবা-মায়ের পর এবার মারা গেল ছেলে

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে বাবা-মায়ের এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেল ছেলে মোহাম্মদ (১০)। আগুনে সাতজন দগ্ধের ঘটনায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় মোহাম্মদ। 

নিহত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের আব্দুল খলিলের ছেলে। তিন ভাইয়ের মধ্যে মোহাম্মদ ছিল দ্বিতীয়। তার বাবা ২৫ নভেম্বর ও মা ২৯ নভেম্বর মারা যায়।

জানা গেছে, গত ২৪ নভেম্বর পল্লবীর বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘নিহত মোহাম্মাদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধদের মধ্যে শাহজাহানকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।’

এআইবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন