Logo

রাজধানী

বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:৫৫

অ
বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর। সোমবার সকালে রাজধানীর শেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, সাংবাদিক মোল্লা জালালের বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন