Logo

রাজধানী

কুড়িল বিশ্বরোডে বাসে আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১১

অ
কুড়িল বিশ্বরোডে বাসে আগুন

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।শুক্রবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

রাশেদ বিন খালিদ বলেন, ‘আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

প্রাথমিকভাবে আমরা জানতে পারিনি বাসে কীভাবে আগুন লেগেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিআর/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন