Logo

রাজধানী

তেজগাঁও সাতরাস্তা অবরোধ, তীব্র যানজট

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৫

তেজগাঁও সাতরাস্তা অবরোধ, তীব্র যানজট

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতেও দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। এ সুপারিশ বাতিল না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, সড়ক অবরোধের কারণে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, সোনারগাঁও হোটেলের সামনের সংযোগ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাখালীর দিক থেকে আসা যানবাহন বিকল্প ডাইভারশন দিয়ে চলাচল করছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর