Logo

রাজধানী

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, জাবের ‘গুলিবিদ্ধ’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, জাবের ‘গুলিবিদ্ধ’

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। 

ইনকিলাব মঞ্চের ফেসবুকে এক পোস্টে জানানো হয়েছে, সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’

ইনকিলাব মঞ্চের আরেক পোস্টে বলা হয়েছে, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো। সেই পর্যন্ত নিরাপদে থাকবার আহ্বান জানাই।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইনকিলাব মঞ্চ ওসমান হাদি ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর