Logo

রাজধানী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ঈদ উপহার’ পেলেন, চা বিক্রেতা নানি-নাতনি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:০৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ঈদ উপহার’  পেলেন, চা বিক্রেতা নানি-নাতনি

রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্যে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্যে নতুন জামা, জুতা, কসমেটিকস এবং তার নানির জন্যে শাড়ি ও ‘ঈদের উপহার’ হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ‘ঈদ শুভেচ্ছা’ পৌঁছে দেন।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানিকে সহায়তার সময় রাস্তা পারাপার কালে আহত হয়। পরে উক্ত স্থানে ডিউটিরত অবস্থায় একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা সেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর