Logo

রাজধানী

রাজধানীতে আনসারের তৎপরতায় অটোরিকশা ছিনতাই প্রতিরোধ, আটক ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৬:১৫

রাজধানীতে আনসারের তৎপরতায় অটোরিকশা ছিনতাই প্রতিরোধ, আটক ৩

রাজধানীর মহাখালী এলাকায় টহলরত আনসার সদস্যরা তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করেছে। এসময় ছিনতাইকৃত অটোরিকশাসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) ভোর আনুমানিক ৪.১৫টায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্প, মহাখালী, ঢাকার আনসার সদস্যরা নিয়মিত টহল ডিউটি পালনকালে এক ব্যক্তির চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল অটোরিকশা ছিনতাই করে চালক ও দুইজন যাত্রী সেজে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসারের এপিসির নেতৃত্বে সদস্যরা ধাওয়া করে অটোরিকশাসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেন।

আটকরা হলেন- মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০) এবং মো. রাজন মিয়া (৩০)।

অভিযানে ১টি অটোরিকশা, ২টি ছুরি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিকশাটি মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং আটক তিনজনকে তেজগাঁও থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সফল অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন- এপিসি মো. আমিনুল ইসলাম, আনসার মো. আব্দুল জলিল, আনসার মো. কামরান এবং আনসার মো. অহিদুজ্জামান।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন