Logo

রাজধানী

সোয়া ঘণ্টা পর ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫

অ
সোয়া ঘণ্টা পর ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার ইসলামবাগে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম এ তথ্য জানান, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৩টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। লালবাগ ফায়ার স্টেশনের দুটি, হাজারীবাগ থেকে দুটি, পলাশী থেকে দুটি ও সিদ্দিকবাজার থেকে দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন