Logo

সারাদেশ

ট্রাক উল্টে প্রাণ গেল যুবকের

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪

অ
ট্রাক উল্টে প্রাণ গেল যুবকের

ছবি : প্রতিনিধি

সিলেট-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিহাব উদ্দিন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে আসা এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক গোবিন্দগঞ্জ পয়েন্টের রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশার উপর পড়ে যায়।

এসময় অটোরিকশার ভেতরে থাকা তিন চালকের মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন বের হতে পারেননি, ট্রাকের নিচে তিনি চাপা পড়ে যান। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। 

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘ট্রাকের নিচে চাপা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।’ 

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন