Logo

সারাদেশ

‘আবারও দেশকে রসাতলে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে’

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭

অ
‘আবারও দেশকে রসাতলে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে’

আবারও দেশকে রসাতলে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আব্দুল্লাহপুর জগতচর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ আছি। পতিত স্বৈরাচার ছাড়া বাকি রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে দেশে আছি। সম্মিলিতভাবে আমরা যেন যেকোনো পদক্ষেপ নিই। প্রশাসনসহ আমরা যেন এ ব্যাপারে একটু সজাগ থাকি। দেশকে আবারও রসাতলে নেওয়ার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ ও সজাগভাবে আমরা চাই ভোটের অধিকার। সেই অধিকারটুকু ফিরে আসুক। জনগণের হাতে যেন আমরা মালিকানা ফিরিয়ে দিই। জনগণের যাকে খুশি তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।’

সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য মো. সালাহ উদ্দিন খান শাহজাহান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান প্রমুখ।

আব্দুর রউফ ভুঁইয়া / এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন