Logo

সারাদেশ

২ ঘণ্টায় নিভল বরিশালের বাজার রোডের আগুন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩

অ
২ ঘণ্টায় নিভল বরিশালের বাজার রোডের আগুন

আগুন লাগায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা | ছবি : বাংলাদেশের খবর

বরিশাল নগরীর বাজার রোডে কাপড়রিয়া পট্টির কয়েকটি গোডাউনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 

রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের সূত্র জানা যায়, প্রথমে একটি জর্দার গোডাউনের আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের অন্তত ৬টি গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা।  

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। ঘটনাস্থলে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ছুটে আসেন। পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

জেআই জুয়েল বরিশাল/বিএইচ 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন