Logo

সারাদেশ

তারেক রহমান ও সালাম পিন্টুর মুক্তিতে টাঙ্গাইলে মিষ্টি বিতরণ

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১

অ
তারেক রহমান ও সালাম পিন্টুর মুক্তিতে টাঙ্গাইলে মিষ্টি বিতরণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ সব আসামি খালাস ঘোষণার পর টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি। শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল,  জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা যুবদেলর সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী প্রমুখ।

রেজাউল করিম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন