Logo

সারাদেশ

সাভারের এসিল্যান্ডকে গ্রেপ্তারের দাবি

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭

অ
সাভারের এসিল্যান্ডকে গ্রেপ্তারের দাবি

গণহত্যার হুকুমদাতা ও হত্যার সাথে সরাসরি জড়িত দাবি করে সাভার উপজেলা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নুরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে উপজেলা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। পরে ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন ছাত্র-জনতা।

এ সময় ছাত্র-জনতার পক্ষে শিক্ষার্থী রাফসান বলেন, ‘এসএম রাসেল ইসলাম নূর আওয়ামী লীগের সময় থেকে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিনি সরাসরি জড়িত ছিলেন। আমরা দেখেছি, তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে উপস্থিত থেকে হত্যাযজ্ঞের সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই তাকে পদত্যাগ করতে হবে।’ 

শিক্ষার্থী সৌরভ বলেন, ‘আমরা জানি ফ্যাসিস্টের আমলে কোনো কর্মকর্তা অপরাধ করলে তাকে বদলি করা হতো। বদলি করাটা তো কোনো শাস্তি না। আমরা চাই ১ ঘণ্টার মধ্যে এসএম রাসেল ইসলাম নূর উপস্থিত হয়ে পদত্যাগ করবেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করবেন। আমরা খুনি এসিল্যান্ডের শাস্তি চাই।’

এ ব্যাপারে মুঠোফোনে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি ডিসি স্যারকে জানিয়েছি। আমি উপজেলা চত্বরে আছি। আপনি একটু স্যারের সাথে কথা বলেন।’

হাসান ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন