Logo

সারাদেশ

বাগেরহাটে ২২৭ কর্মচারীর বেতন বন্ধ, সড়ক অবরোধ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫

অ
বাগেরহাটে ২২৭ কর্মচারীর বেতন বন্ধ, সড়ক অবরোধ

বাগেরহাট পৌরসভার বিভিন্ন শাখার ২২৭ জন কর্মচারীর বেতন ৬ মাস ধরে বন্ধ রয়েছে। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এসব কর্মচারী। 

রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পৌরসভার কর্মচারীরা পৌর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা ৬ মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত পৌরসভার সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের ঘোষণা দেন। 

কর্মচারীদের অবরোধে পৌরসভার সামনের সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পৌরসভায় বিভিন্ন পদে থাকা কর্মচারীরা বলেন, আমরা পৌরসভার নিম্নশ্রেনীর কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। বকেয়া বেতনের দাবিতে আমরা একজোট হয়ে আন্দোলনে নেমেছি। আশা করছি, কর্তৃপক্ষ আমাদের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করবে। না হলে পৌরসভার সব কর্মকান্ড বন্ধ করে দেওয়া হবে।

শেখ আবু তালেব/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন