Logo

সারাদেশ

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২

অ
মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার অন্যজন হলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন। 

মিরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেশ রায় জানান, রেজাউল করিম ও মোশারফ হোসেনকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর মিরসরাই থানায় হস্তান্তর করা হয়। 

রেজাউল করিমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মিরসরাই থানায় ৩টি ও জোরারগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে। এ ছাড়া মোশারফকে অন্য মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। রোববার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সাফায়েত মেহেদী/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন