বাগেরহাটে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩
`তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার-তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি'- এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
এ সময় মেলায় আগত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অন্য অতিথিরা।
পরে সনাক বাগেরহাটের সভাপতি রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সবার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, সনাক সদস্য শাহ আলম টুকু প্রমুখ।
আলআমিন ভূঁইয়া/এমজে

