Logo

সারাদেশ

সরাইলে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

Icon

সরাইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৪

অ
সরাইলে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭২ হাজার ৫শ’ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ভূইশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, সরাইল উপজেলার ভূইশ্বর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং একই উপজেলার অরুয়াইল গ্রামের আলী হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২৩)।

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূইশ্বর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভূইশ্বর গ্রামের শওকত মিয়ার বাড়ির ভাড়াঘরে অভিযান পরিচালনা করে রুবেল ও ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৭২ হাজার ৫শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

রিমন খান/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন