গোপালগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:২১
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মোচনা ইউনিয়নের আছাদ সিকদার ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ নেতৃত্বে দুই ইউনিয়নের লোকজন সংঘর্ষে লিপ্ত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল, মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পলাশ সিকদার/এমজে

