Logo

সারাদেশ

ঝিনাইদহে হত্যা মামলায় দুই আ.লীগ নেতা রিমান্ডে

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:৪১

অ
ঝিনাইদহে হত্যা মামলায় দুই আ.লীগ নেতা রিমান্ডে

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক রোমানা আফরোজ এ আবেদন মঞ্জুর করেন।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলাম বিদ্বেষী ব্লগাদের ঔদ্ধত্যপূর্ণ লেখার প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করেন ওলামা মাশায়েখরা। সে সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এ ঘটনায় চলতি বছরের আগস্ট মাসের ২৬ তারিখে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়।

জানা যায়, পরিকল্পিতভাবে ২০১৫ সালের জুন মাসের ২৯ তারিখ জেলা শহরের গুলশান পাড়া এলাকায় তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর আব্দুর রহিম মোল্লা বলেন, ‘আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের হেফাজতে রেখে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই প্রেক্ষিতে আদালত তাদের দুজনকে পুলিশ হেফাজতে রেখে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সকাল সাতটায় সাইদুল করিমকে মিন্টুকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় তাকে কাঠগড়ায় তোলা হয়। ওই দুই মামলায় যথাক্রমে ১০ ও ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন তারা। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এম বুরহান উদ্দীন / এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন