Logo

সারাদেশ

সিলেট এয়ারপোর্টে বিমানের সিটে মিলল ১ কেজি স্বর্ণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২

অ
সিলেট এয়ারপোর্টে বিমানের সিটে মিলল ১ কেজি স্বর্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের উপর থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি সাড়ে ৩৭ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২৪৮)-এর একটি আসনের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম ও আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা হয়নি।

স্বর্ণ জব্দের বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ।

মো. রেজাউল হক ডালিম/এমএইচএস 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন