Logo

সারাদেশ

কীর্তনখোলায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ : নিহত ১, নিখোঁজ ৫

Icon

জেআই জুয়েল, বরিশাল

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

অ
কীর্তনখোলায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ : নিহত ১, নিখোঁজ ৫

 বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিহত মো. আকবর ভোলা সদর উপজেলা চরভেদুরিয়া গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল সদর নৌ পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ভোলার উদ্দেশে যাত্রা করছিল। চরমোনাই ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি দ্রুত ডুবে যায়।

সাঁতরে তীরে উঠতে সক্ষম হন কয়েকজন যাত্রী, তবে পাঁচজন নিখোঁজ রয়েছেন।

ওসি সনাতন চন্দ্র সরকার জানান, উদ্ধার কার্যক্রম চলছে এবং নিখোঁজ যাত্রীদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে সংঘর্ষে জড়িত ট্রলারটিকে শনাক্ত  করে বরিশাল বন্দর থানা আটক করেছে যা বরিশাল সদর নৌ থানায় আনার কাজ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন