Logo

সারাদেশ

লালমনিরহাটে মহানবীকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮

অ
লালমনিরহাটে মহানবীকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় পঙ্কজ কুমার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয। পঙ্কজ কুমার উপজেলার সেনপাড়া বৈরাগী ভিটা এলাকার প্রফল্ল কুমারের ছেলে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পঙ্কজ তার ফেসবুক আইডিতে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করেন। পরে ওই ফেসবুক পোস্ট স্থানীয় ও উপজেলার বিভিন্ন মহলের মানুষের দৃষ্টিগোচর হয়। এ বিষয়ে স্থানীয় একটি মাদরাসার শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (৬ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এস কে সাহেদ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন