Logo

সারাদেশ

ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে বাউফলে বিক্ষোভ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪৯

অ
ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে বাউফলে বিক্ষোভ

ভারতে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও দূতাবাসে হামলার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা ইমাম পরিষদ। 

শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার পরে বাউফল পৌর শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের গোলবাড়িস্থ শাহি মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। 

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মসজিদের ইমাম অধ্যাক্ষ মাওলানা মো. হাবিবুল্লাহ, শাহি মসজিদের ইমাম আব্দুর রহমান, সাব-রেজিস্ট্রি অফিসের ইমাম নজরুল ইসলাম, বাউফল সরকারী কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা শাহজাহান প্রমুখ। 

আরিফুল ইসলাম সাগর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন