Logo

সারাদেশ

কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৫:৪০

অ
কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুনানির আয়োজন করা হয়।

শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. মনজুর মোরশেদ। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরাসরি অভিযোগ তুলে ধরেন সেবা গ্রহণকারীরা।

শুনানিতে দুদক কর্মকর্তারা অভিযোগ গ্রহণ করেন এবং তা নিষ্পত্তির আশ্বাস দেন।

এআরএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন