ছবি : সংগৃহীত
দিনাজপুরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেলে বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা। তীব্র ঠাণ্ডায় কাজের জন্য বাইরে বের হতে পারছেন না তারা।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
ডিআর/এটিআর

