Logo

সারাদেশ

‘আ.লীগ জনগণকে বুঝিয়েছে ইসলাম মানেই জঙ্গিবাদ’

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬

অ
‘আ.লীগ জনগণকে বুঝিয়েছে ইসলাম মানেই জঙ্গিবাদ’

আওয়ামী লীগ সরকার জনগণকে বুঝিয়েছে ইসলাম মানেই জঙ্গিবাদ। ইসলাম মানেই জঙ্গিবাদ নয়। এখন সময় হয়েছে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইহকালের পরে যে পরকাল আছে, সেটা সম্পর্কে মানুষকে পূর্ণাঙ্গ ব্যাখ্যাসহ ধারণা দিতে হবে। 

শনিবার (৭ ডিসেম্বর) পটুয়াখালীর বাউফলে খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, প্রধান বক্তার বক্তব্য দেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল।

বাউফল উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কাশেম, সহসভাপতি মাওলানা সাইদুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মুসা প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ‘খেলাফত মজলিসের প্রধান উদ্দেশ্য দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। সব মুসলমানকে নামাজের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া৷ জুলাই আগস্ট আন্দোলনে খেলাফত ছাত্র মজলিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।’

আরিফুল ইসলাম সাগর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন