Logo

সারাদেশ

ঝিনাইদহে বিল থেকে মরদেহ উদ্ধার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬

অ
ঝিনাইদহে বিল থেকে মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার একটি বিল থেকে অজ্ঞাত ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই বিলের মধ্যে একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু, তা এখনই বলা যাচ্ছে না। 

এম বুরহান উদ্দীন / এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন