Logo

সারাদেশ

মানিকগঞ্জে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩

অ
মানিকগঞ্জে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের খেলা মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।  

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উদ্বোধন শেষে  ঢাকা বিভাগের ‘লাল’ ও ‘সবুজ’ দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা রিতা। 

খেলা উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় দিপু রায় চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম অর্ক, টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্যসচিব দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, মোরশেদ আলী খান সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ প্রমুখ।

ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই চারটি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে ‘লাল দল' ও ‘সবুজ দল' নামে দুটি দল গঠন করা হয়েছে।

আফ্রিদি আহাম্মেদ / এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন