ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সনাতনীদের প্রতিবাদ সভা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৪
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদ সভা করেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কর্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মো. নাছিম উদ্দীন আকন, জাতীয়তাবাদী উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবুল হোসেন প্রমুখ।
বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের স্বপন দাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পার্থ মিত্র, সাবিত্রি শীল, গৌতম হাওলাদার, উজ্জল পাল প্রমুখ।
রফিকুল ইসলাম/এমজে

