Logo

সারাদেশ

সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৩১

অ
সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) নগরের জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন চাই এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির নাম পরিবর্তন করে ‘আদিবাসী কালচারাল একাডেমি’ করার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্বে করেন, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়।

মাববন্ধনে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক বিমল রাজোয়াড়, রাজশাহী মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডি, দপ্তর সম্পাদক রোমেন পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক বিথি এক্কা।

সংহতি জানিয়ে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলি বরজাহান, সিপিবি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মন্ডল, ইয়েস’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেঞ্জামিন টুডুর অপসারণ করতে হবে। বিভিন্ন সময় দুর্নীতির দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। প্রায় সময় তিনি আদিবাসীদের ঐক্য ভাঙার জন্য ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন।’

জয় খ্রীষ্টফার বিশ্বাস/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন