Logo

সারাদেশ

পিরোজপুরে তিন ‘ভুয়া র‍্যাব’ গ্রেপ্তার

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭

অ
পিরোজপুরে তিন ‘ভুয়া র‍্যাব’ গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া থানা এলাকায় তিন ‘ভুয়া র‍্যাব সদস্য’কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। 

গ্রেপ্তাররা হলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডি চাকুরিচ্যুত মো. শেখ ফরিদ (৩২) ও মো. শিপন আলী সোহেল (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ডে টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ী) সামনে থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান (৪০),মো. শেখ ফরিদ (৩২), মো. শিপন আলী সোহেল (৩৫)  গ্রেপ্তার করে। এ সময় তাদের থেকে ৪টি র‌্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, পিস্তল সাদৃশ্য খেলনা পিস্তল, দুই জোড়া হ্যানকাপ, দুটি ওয়াকিটকি, দুটি এক্সটা নাম্বরপ্লেট, চোখ বাধার কাপড়, র‍্যাবের কটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার, র‍্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়েছে। 

পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জনান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সৈয়দ বশির আহম্মেদ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন