‘ভারত কেন, মহাভারতও আ.লীগকে ক্ষমতায় আনতে পারবে না’
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০
ভারত কেন মহাভারতও আ.লীগকে ক্ষমতায় আনতে পারবে না বলে মন্তব্য করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শহরের আব্দুল হামিদ সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার হাতছাড়া হয়ে যাবে। ভারত কেন, মহাভারতও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারবে না।’
শেখ হাসিনার উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি চট করে ঢুকে পড়বেন, তাহলে পালালেন কেন? আসুন বাংলার জনগণ প্রস্তুত আছে।’
জাসাস জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপি নেতা মাহমুদুন্নবী স্বপন, আহমেদ মোস্তফা নোমান।
শফিক আল কামাল/এমজে

