Logo

সারাদেশ

কবি মাইকেল মধুসূদনের বাড়ি ঘুরে দেখলেন উপদেষ্টা সাখাওয়াত

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫২

অ
কবি মাইকেল মধুসূদনের বাড়ি ঘুরে দেখলেন উপদেষ্টা সাখাওয়াত

যশোর কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি  ঘুরে দেখলেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

শনিবার  (৭ ডিসেম্বর) বিকালে সাগরদাঁড়ি মধুপল্লী ঘুরে দেখেন তিনি। এ সময় মধুপল্লীর দেবদারু গাছের নিচে বসে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন মাইকেল মধুসূদন দত্ত ও মধুপল্লী সম্পর্কে নোট লেখেন।

এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ, সাগরদাঁড়ি প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, মুফতি তারুজ্জামান তাছু প্রমুখ।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন