Logo

সারাদেশ

কলকাতায় নিহত এমপি আনোয়ারুলের গাড়ি মিলল কুষ্টিয়ায়

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ২০:২৭

অ
কলকাতায় নিহত এমপি আনোয়ারুলের গাড়ি মিলল কুষ্টিয়ায়

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের গ্যারেজে রাখা রয়েছে কয়েক কোটি টাকার টয়োটা ল্যান্ড ক্রুজার প্র্যাডো গাড়ি। প্রায় তিন মাস আগে গ্যারেজে আনা হয় গাড়িটি। বিলাসবহুল ওই গাড়ি নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশ মালিকের খোঁজে নামে।

সোমবার রাতে গ্যারেজ তল্লাশি করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যের স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। তবে গাড়িটি কিভাবে কুষ্টিয়ায় এল, তা তদন্তাধীন রয়েছে।

পুলিশ গাড়িটি হেফাজতে নিয়ে গ্যারেজের প্রহরী আলমগীরকে দায়িত্ব দিয়েছে। প্রহরী জানান, প্রায় তিন মাস আগে ‘জেনুইন লিফ সিকারেট কোম্পানি’ নামের একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা—সিইও জাহিদ ও জিএম বেলাল—গাড়িটি রেখে যান। তাদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে।

গাড়ির কাগজপত্র অনুযায়ী, এটি ২০২৩ সালের মডেলের টয়োটা ব্র্যান্ডের, গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০। চেসিস নম্বর JTMAA7BJ804035183 ও ইঞ্জিন নম্বর F-33A0038578।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন