Logo

সারাদেশ

হালুয়াঘাটে ইউএনও’র বদলি বাতিলের দাবিতে বিক্ষোভ

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:০১

অ
হালুয়াঘাটে ইউএনও’র বদলি বাতিলের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও সাধারণ জনতার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার না করা হলে সোমবার (৯ ডিসেম্বর) থেকে উপজেলায় সকাল-সন্ধ্যা কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছেন জুলকার নাঈম। 

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যোগদানের দুই মাসের মাথায় ৫ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

ওমর ফারুক আকাশ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন