Logo

সারাদেশ

পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯

অ
পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) রাতে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে নিয়ে আসার জন্য পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আতিকুর রহমান/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন