Logo

সারাদেশ

চট্টগ্রাম উত্তর জেলা কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫

অ
চট্টগ্রাম উত্তর জেলা কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন

চট্টগ্রাম উত্তর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট মো. বশিরুল হুদা সোহানকে আহ্বায়ক ও জাহেদ হোসেনকে সদস্যসচিব করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন আরজু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. রাশেদ পারভেজ, মো. তৌহিদুল ইসলাম, মো. নওশাদ একরাম, মোশারফ হোসেন সুজন, মিনহাজ উদ্দিন, শেখ ফরিদ, সদস্য অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, মো. জাবেদ হোসেন, মো. মেজবাহ উদ্দিন, আব্দুল কাইয়ুম রাব্বি, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. তানভীর শরীফ, প্রবাল চৌধুরী, মো. জাহেদুল জাহেদ, শওকতুল ইসলাম, মো. আলী হোসেন, রাজিব উদ্দিন, শাহাদাত হোসেন ও মো. নুরুল ইসলাম।

সাফায়েত মেহেদী/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন