Logo

সারাদেশ

একই রশিতে ঝুলছিল মা-মেয়ের দেহ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৩

অ
একই রশিতে ঝুলছিল মা-মেয়ের দেহ

দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের বেণুপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই  এলাকার ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রায় (২৪) ও তার মেয়ে নীলাদ্রি রায় (৬)।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সংসারের কাজের পাশাপাশি প্রতিদিন পড়াশোনা করতেন সুজাতা রায়। বুধবার সন্ধ্যায় নিহত ও তার মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তার জা তাদের ডাকতে যান। এসময় ঘরের দরজা বন্ধ পেয়ে তিনি ধাক্কা দেন।

এরপর আলো জ্বালিয়ে সুজাতা ও তার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে নিহতের বাবার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।  এদিকে নিহতের শয়নকক্ষে একটি চিঠি পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।’

নিহতের চাচা সত্যম্বর রায় বলেন, আমার ভাতিজির বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়াঝাঁটির কথা শোনছি। বুধবার সন্ধ্যায় আমাদেরকে খবর দেন সুজাতা মারা গেছে । কিন্তু আমরা সবাই এসে দেখি নিহতদের মরদেহ রেখে উধাও হয়েছেন ভক্ত রায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এর উপযুক্ত বিচার চাই।

২০১৮ সালে পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া ঝাউপাড়ার অমিত্য রায়ের মেয়ের সঙ্গে প্রস্তাবের মাধ্যমে ভক্ত রায়ের বিয়ে হয়। ভক্ত রায় পেশায় একজন দর্জি। আর নিহত সুজাতা রায় অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের ছাত্রী।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি না— তা পরীক্ষা করা হচ্ছে।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন