Logo

সারাদেশ

ঘন কুয়াশা

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০

অ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত (১৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোর ৫টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। 

কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলেও জানান এই কর্মকর্তা।

ডিআর/এটিআর/এএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন