২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭
ছবি : সংগৃহীত
কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টা ২০মিনিট থেকে থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, শুক্রবার ভোররাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৭টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
ডিআর/এটিআর/এএইচএস

